বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
বিদ্যুৎস্পৃষ্টে ২ দিন আগে প্রাণ হারানো সেই শিহাব পেল জিপিএ-৫

বিদ্যুৎস্পৃষ্টে ২ দিন আগে প্রাণ হারানো সেই শিহাব পেল জিপিএ-৫

অনলাইন ডেস্ক :: পরীক্ষার ফল প্রকাশের মাত্র দুই দিন আগে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো শিহাব আহমেদ এসএসসিতে ‘গোল্ডেন জিপিএ-৫’ অর্জন করেছেন। সোমবার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। অভাবনীয় এই সাফল্যের দিনে একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার ও পুরো গ্রামজুড়ে এখন কেবলই শোকের মাতম।

নিহত শিহাব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের গার্মেন্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের একমাত্র ছেলে। সে ঢাকার বিমানবন্দর উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার সূত্রে জানা গেছে, ছোট চাচা তাজুল ইসলামের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পরিবারের সঙ্গে গত বৃহস্পতিবার গ্রামে আসে শিহাব। শনিবার (৮ আগস্ট) দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে বিয়ের ডেকোরেশনের ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরবর্তীতে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাশের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


ছেলের এমন কৃতিত্বে যেখানে খুশির বন্যা বইবার কথা ছিল, সেখানে শিহাবের বাড়িতে এখন শুধুই নীরবতা ও কান্না।

শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ এবং ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলাম ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে শিহাবের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com