বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন চরফ্যাশনে পুকুর থেকে লাশ উদ্ধারের পর বেওয়ারিশ হিসেবে দাফন লালমনিরহাটে মাদক মামলায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত অন্তত ২০ জন অফিসে বসে বিতর্কিত লেনদেন, টাঙ্গাইলের এডিসির ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় এবার নারীর সাথে প্রতিমন্ত্রীর অন্ত/রঙ্গ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ২০ জুলাইয়ের ডেডলাইন পেরিয়ে আরও ২১ দিন, এসএসসির ফল প্রকাশে কেন এত বিলম্ব? কাহারোলে প্রতিবন্ধী তরু/ণীকে ধর্ষ/ণের অভি/যোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার পঞ্চগড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ আদিতমারীতে ৭ বছরের শিশুকে ধ/র্ষণের অ’ভিযোগ, সদর হাসপাতালে চিকিৎসাধীন
চরফ্যাশনে পুকুর থেকে লাশ উদ্ধারের পর বেওয়ারিশ হিসেবে দাফন

চরফ্যাশনে পুকুর থেকে লাশ উদ্ধারের পর বেওয়ারিশ হিসেবে দাফন

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় শনাক্ত না হওয়ায় এবং মরদেহটি পচনশীল অবস্থায় থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

‎শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মো. ছলেমান ফরাজীর বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে দক্ষিণ আইচা থানা পুলিশ।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ছলেমান ফরাজীর বাড়ির পুকুরে এক যুবকের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা দক্ষিণ আইচা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পুকুর থেকে উদ্ধার করেন। নিহত যুবকের আনুমানিক বয়স ৪০ বছর। তার পরনে থাকা কাপড়-চোপড় ছিল ছেঁড়া ও ময়লাযুক্ত। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন।

‎তিনি আরও জানান, মরদেহটি পচনশীল অবস্থায় থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন সম্পন্ন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com