বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

মনজু হোসেন,স্টাফ রিপোর্টারঃ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার এবং চরিত্র হননের অভিযোগ তুলে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রাহেমীন মারিয়া এলিন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে একজন প্রতিমন্ত্রীর সঙ্গে জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচার তার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে বলে তিনি অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে রাহেমীন মারিয়া এলিন বলেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সম্মানহানির চেষ্টা করছে। তিনি এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকা উচিত। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনটি পঞ্চগড় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com