বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
জামালপুরে বাসের ধাক্কায় যুবদল নেতা-স্ত্রী আহত, সড়ক অবরোধ

জামালপুরে বাসের ধাক্কায় যুবদল নেতা-স্ত্রী আহত, সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট :: জামালপুরের মাদারগঞ্জে বাসের ধাক্কায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছ ও তার স্ত্রী মনি রহমান গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


বুধবার (২২ জুলাই) সকাল ৭টা থেকে প্রায় ১০টা পর্যন্ত জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ করে দেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাকর্মীরা। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মোখলেছুর রহমান ও তার স্ত্রী সিএনজিচালিত অটোরিকশাযোগে মাদারগঞ্জ থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা হন। পথে দাঁতভাঙা ব্রিজ অতিক্রম করে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র-সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা রাজিব পরিবহনের একটি বাস তাদের বহনকারী সিএনজিকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে মাদারগঞ্জের দিকে চলে যায়।

দুর্ঘটনায় মোখলেছুর রহমানের মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তার স্ত্রী মনি রহমানও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে মহাসড়ক অবরোধ করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের আইনের আওতায় আনা এবং আহতদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান বলেন, ‘এটি কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’

জেলা যুবদলের সদস্য আলামিন তালুকদার বলেন, ‘ফিটনেসবিহীন ও অনিয়মিতভাবে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাম্প্রতিক বাস দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবিতে আমরা এই অবরোধ কর্মসূচি পালন করেছি। এটি মূলত একটি বার্তা সব চালক ও পরিবহন সংশ্লিষ্টরা যেন সড়কে নিয়ম-শৃঙ্খলা মেনে যানবাহন পরিচালনা করেন। পরীক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখে অফিস সময় শুরুর আগেই আমরা অবরোধ প্রত্যাহার করেছি।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত বাস মালিক সমিতি বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল করতে দেওয়া হবে না।’


মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘গতকাল রাতে জামালপুর যাওয়ার পথে যুবদল নেতা মোখলেছুর রহমান ও তার স্ত্রীকে বহনকারী সিএনজির সঙ্গে একটি বাসের দুর্ঘটনা ঘটে। এতে মোখলেছুর রহমান গুরুতর আহত হয়ে জামালপুরে চিকিৎসাধীন। এ ঘটনার প্রতিবাদে সকালে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বড় বাস চলাচল আপাতত বন্ধ রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com