বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল

পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট :: নাটোরের লালপুরে একটি বিদ্যালয়ে নবম শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষা চলার সময় নকল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নান্দু রায়পুর উচ্চ বিদ্যালয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পরীক্ষার হলে কয়েকজন শিক্ষার্থী প্রকাশ্যে নকল করছে। কেউ বই বা কাগজ দেখে উত্তর লিখছে, আবার কেউ মোবাইল ব্যবহার করে পরীক্ষার উত্তর লিখছে।

ভিডিওতে আরও দেখা যায়, পরীক্ষার কক্ষে কোনো শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকের উপস্থিত নেই, যা পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।


ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বহীনতার সমালোচনা করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মতে, শুধু ভিডিও ধারণ ও প্রকাশকারী শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সমস্যার সমাধান হবে না। যারা নকল করেছে এবং পরীক্ষার দায়িত্বে থেকে অবহেলা করেছে, তাদের বিরুদ্ধেও যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।


এ বিষয়ে নান্দ রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার অভিযোগে সংশ্লিষ্ট এক শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে পরীক্ষার সময় শিক্ষকদের অনুপস্থিতির বিষয়ে নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com