বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
পঞ্চগড়ে রাতের আঁধারে ২০ হাজার পাটগাছ কাটার অভিযোগ, ২০ জনের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ে রাতের আঁধারে ২০ হাজার পাটগাছ কাটার অভিযোগ, ২০ জনের বিরুদ্ধে মামলা

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার :: পঞ্চগড় সদর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে প্রায় ২০ হাজার পাটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে তাদের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। একই সঙ্গে ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।

এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের গলেহা কান্তমনি মহিমাগঞ্জ গ্রামে।

ভুক্তভোগী পরিবার জানায়, রাজু সরকার প্রায় ১ দশমিক ০৯ একর জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তাদের দাবি, জমির দলিল, খারিজ ও খতিয়ানসহ সব বৈধ কাগজপত্র তাদের নামে রয়েছে এবং জমি নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার দিবাগত গভীর রাতে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে জমিতে প্রবেশ করে প্রায় ২০ হাজার পাটগাছ কেটে ফেলে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

বাদী সাজেদুর রহমান বলেন, “পরিকল্পিতভাবে আমাদের ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টা করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “পাটগাছ কাটার ঘটনায় একটি এজাহার গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com