বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
আলোকিত লালমনিরহাট টিমের, মাদক বিরোধী অভিযান

আলোকিত লালমনিরহাট টিমের, মাদক বিরোধী অভিযান

কেফায়েত উল্লাহ্,নিজস্ব প্রতিবেদক :: মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে আলোকিত লালমনিরহাট-এর উদ্যোগে লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সচেতনতামূলক অভিযান, আলোচনা সভা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১২ জুলাই) ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে স্বেচ্ছাসেবীরা মাদকবিরোধী সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন। পরে স্থানীয় জনগণের অংশগ্রহণে আলোচনা সভা ও পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পৌর ১ নম্বর ওয়ার্ড পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান মিটু। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক শুধু ব্যক্তি বা একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য বড় হুমকি। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তরুণদের শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও কর্মমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলেই একটি সুস্থ, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”

তারা আরও বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করা সময়ের দাবি। সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com