বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মাদক সেবন, হাতেনাতে আটক ১

নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মাদক সেবন, হাতেনাতে আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলপুর পাঁচভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে মাদক সেবনের সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। আজ বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়টির একটি শ্রেণিকক্ষে অসাধু কিছু ব্যক্তি মাদক সেবন করে আসছিল বলে অভিযোগ ছিল। আজ দুপুরে প্রধান শিক্ষক ও স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে চালানো অভিযানে উদয় সরকার (পিতা: হীরালাল সরকার ওরফে কালো) নামে এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
​শিক্ষাপ্রতিষ্ঠানের মতো পবিত্র স্থানে মাদক সেবনের ঘটনায় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিভাবকরা বলেন, “বিদ্যালয় শিশুদের জ্ঞান অর্জনের নিরাপদ স্থান।

সেখানে মাদক সেবনের মতো জঘন্য কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি আমাদের সন্তানদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশের জন্য বড় হুমকি।”

​এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে দোষীদের চিহ্নিতকরণ এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, প্রশাসন পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে আশা করছেন এলাকাবাসী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com