বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
১৫ বিজিবির অভিযানে ইয়াবা, গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ

১৫ বিজিবির অভিযানে ইয়াবা, গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ

লালমনিরহাট প্রতিনিধি :: বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা, গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিন্ন ভিন্ন বিওপির ৩টি বিশেষ টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ জুলাই ৩টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। রাত ৩টা ২০ মিনিটে অনন্তপুর বিওপির আওতাধীন নাগরাজ, দুপুর ১টা ৫ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ি গোড়কমন্ডল
বিওপির আওতাধীন পূর্বটারী এবং ভোর ৪টা ২৫ মিনিটে লালমনিরহাটের দৈখাওয়া বিওপির আওতাধীন পূর্ব আমঝোল এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে টহল দলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় ইয়াবা ১৯৫ পিস, গাঁজা ৭.৭ কেজি এবং ইস্কাফ সিরাপ ১০২ বোতল জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত মাদকের মধ্যে ইয়াবা ১৯৫ পিস যার সিজার মূল্য ৫ লাখ ৯৮ হাজার ৫০ টাকা, গাঁজা ৭.৭ কেজির মূল্য ২৬ হাজার ৯৫০ টাকা এবং ইস্কাফ সিরাপ ১০২ বোতলের মূল্য ৪০ হাজার ৮০ টাকা। সর্বমোট সিজার মূল্য ৬ লাখ ৬ হাজার ২৫০ টাকা। এছাড়া মাদক চোরাচালান চক্রের সাথে সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান ও মাদক পাচার এবং যে কোনো অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন এর প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com