নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট :: তৃণমূল পর্যায়ে মানবসেবা ও সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে লালমনিরহাটের ফড়িং এর দিঘী (হারাটি) এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন “বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন”-এর ২০২৬-২০২৭ মেয়াদের আগামী ১ (এক) বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩ জুলাই ২০২৬ তারিখে সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুর মোহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন এই কমিটিতে মোঃ আরিফ কবির-কে সভাপতি এবং মোছাঃ রাবেয়া আক্তার-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে উপদেষ্টা হিসেবে দিকনির্দেশনা দিবেন জনাব মোঃ সাখাওয়াত হোসেন, জনাব মোঃ জাহিদুল ইসলাম এবং জনাবা রূপালী আক্তার।
অনুমোদিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি-মোঃ জহরুল হক ইমরান, যুগ্ম-সাধারণ সম্পাদক-মোছাঃ সাজেদা আক্তার সিমি, সাংগঠনিক সম্পাদক-মোঃ ইমরান হোসেন ও মো: বকুল মাহমুদ কোষাধ্যক্ষ-মোছাঃ মাহবুবা আফরোজ মৌ, সহ-কোষাধ্যক্ষ-মোঃ আরাফাত হোসেন, প্রচার সম্পাদক-মোঃ তৌফিক ইসলাম দপ্তর সম্পাদক-মোঃ মেহেদী হাসান মিরাজ এছাড়াও বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন অসীম সাজোঁয়াল (শিক্ষা বিষয়ক সম্পাদক), মোছাঃ জান্নাতুল ফেরদৌস (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), মোঃ জাহিদ হাসান (দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক), মোছাঃ নিশাত সুলতানা নিশি (সমাজসেবা বিষয়ক সম্পাদক) এবং মোঃ কেফায়েত উল্লাহ (ক্রীড়া বিষয়ক সম্পাদক)। কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে যুক্ত আছেন মোঃ সামিউল ইসলাম, মোঃ লিমন সরকার, মোঃ রবিউল ইসলাম, মোঃ রেদওয়ান ইসলাম মাখন, মোঃ রাউফুল ইসলাম এবং মোঃ সাকিব আহমেদ।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, “চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে” এই স্লোগানকে সামনে রেখে নতুন কমিটি আগামী দিনগুলোতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজকল্যাণমূলক কাজকে আরও বেগবান করতে একযোগে কাজ করে যাবে।
Leave a Reply