বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল নেতা, দল থেকে বহিষ্কার এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে গাইবান্ধায় ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা দিলেন এক কেন্দ্রের ২০ পরীক্ষার্থী বদলির ৮ দিন পরও বোদায় যোগদান করেননি বিতর্কিত সেই এসিল্যান্ড লালমনিরহাট টিটিসিতে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন বোদায় ‘প্রক্সি শিক্ষক’ দিয়ে চলছে পাঠদান, বেহাল বিদ্যালয়ের পরিবেশ, স্থানীয়দের ক্ষোভ কক্সবাজার উখিয়ার বালুছড়ায় ১ লাখ ইয়াবাসহ আটক ১ পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত, আহত বাবা-মা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে একক ও অভিন্ন প্রশ্নপত্রে
গাইবান্ধায় ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা দিলেন এক কেন্দ্রের ২০ পরীক্ষার্থী

গাইবান্ধায় ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা দিলেন এক কেন্দ্রের ২০ পরীক্ষার্থী

গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার ফুলছড়িতে একটি কেন্দ্রে ২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা দিয়েছেন ২০ পরীক্ষার্থী। তারা ২০ জনই ২০২৬ সালের পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থী ছিলেন। এতে ফলাফল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ওই শিক্ষার্থীসহ তাদের অভিভাবকরা।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষা শেষে বিষয়টি বুঝতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা।

গত বছরের প্রশ্নে পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মনিরুল হাসান।

তিনি বলেন, ঘটনাটি সঠিক। ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের একটি কক্ষের ২০ জন পরীক্ষার্থী ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা দিয়েছেন। তারা সবাই একটি কক্ষে পরীক্ষা দিয়েছেন এবং সবাই ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থী ছিলেন।

এ সময় কেন্দ্র সংশ্লিষ্টদের বরাত দিয়ে সৈয়দ মনিরুল হাসান বলেন, সংশ্লিষ্টরা এই ২০টি খাতা আলাদাভাবে প্যাকেট করে বোর্ডে পাঠিয়েছেন এবং বোর্ড সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন বলে কেন্দ্রের অধ্যক্ষ তাকে জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দায়িত্বপ্রাপ্তরা এটি ভুল করেছেন। তবে তাৎক্ষণিকভাবে ওই কক্ষে কোন কোন শিক্ষক দায়িত্বে ছিলেন এবং শিক্ষার্থীরা কোন বিভাগের, তা জানাতে পারেননি এই কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষ হওয়ার পর কক্ষ থেকে বের হয়ে পরীক্ষার্থীরা গত বছরের (২০২৫) প্রশ্নে পরীক্ষা দেওয়ার বিষয়টি বুঝতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে শিক্ষার্থী-অভিভাবকরা কেন্দ্র সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। পরে শিক্ষক সংশ্লিষ্টরা তাদের কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেন বলে জানা গেছে।

এদিকে এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে একজন নারী অভিভাবককে ফলাফল নিয়ে শঙ্কার কথা জানিয়ে অধ্যক্ষ ও কেন্দ্র সচিবের কক্ষে উদ্বিগ্ন হয়ে কথা বলতে দেখা যায়। এ সময় সহযোগী শিক্ষকরা ওই অভিভাবককে শান্ত করে ফলাফলে কোনো সমস্যা হবে না বলে জানান। তবে যদি বিপর্যয় ঘটে, তাহলে এর দায় কে নেবে— এর সঠিক উত্তর দেননি সংশ্লিষ্ট কেউই।

এ বিষয়ে ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসাদুল হক ঢাকা পোস্টকে বলেন, তিন ঘণ্টার পরীক্ষার সময়কালে ওই পরীক্ষার্থীরা এবং কক্ষের দায়িত্বে থাকা শিক্ষকরাও বিষয়টি বুঝতে পারেননি। ফলে অনাকাঙ্ক্ষিতভাবে ১০৭ নম্বর কক্ষে ২০২৬ সালের নিয়মিত ২০ পরীক্ষার্থী ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নে পরীক্ষা দিয়েছেন। অন্যদিকে অনিয়মিত ২০ পরীক্ষার্থী আবার ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নে পরীক্ষা দিয়েছেন।

এ সময় শিক্ষার্থীদের ফলাফল নিয়ে শঙ্কা প্রসঙ্গে তিনি জানান, ফলাফলে কোনো সমস্যা হবে না, বোর্ডে কথা হয়েছে। ওই খাতাগুলো সংশ্লিষ্ট প্রশ্নের আলোকেই মূল্যায়ন করা হবে।

এ সময় ওই কেন্দ্রের ট্যাগ কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোয়ার হোসেনের সরকারি ওয়েবসাইটে দেওয়া নম্বরে ফোন করা হলে রিসিভ করেননি।

এ বিষয়ে কথা বলতে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানকে ফোন করা হলে তিনি কল কেটে দেন। পরে ঘটনা জানিয়ে তাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলে বিষয়টি নিয়ে প্রিন্সিপালের সঙ্গে আলাপ করার অনুরোধ জানান তিনি।

চলমান এইচএসসি পরীক্ষায় গাইবান্ধায় জেনারেল, মাদরাসা ও কারিগরি বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৪৭১ জন। জেলার ৫টি কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ হাজার ৯৫৫ এবং অনুপস্থিত ৫১৬ জন। পরীক্ষার্থী অনুপস্থিতির হার ২ দশমিক ৯৫ ভাগ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২জুলাই) ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশে সকাল ১০টায় শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত। তবে এ সময় মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে পৃথক প্রশ্নপত্রে।

প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি)-এর বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com