বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ ৯ জুলাই, দেখবেন যেভাবে— জয়পুরহাটে কিশোরী ধর্ষ/ণের দায়ে সাবেক সেনা সদস্যের যাবজ্জীবন জুলাই ঘিরে ছাত্রদল, জামায়াত ও এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ রিমুভ করে দিল ফেসবুক ছাত্রীকে ‘একান্তে দেখা করতে বলা’ মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা চরফ্যাশনে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ৫০ বছরেও হয়নি সেতু, রশি টানা নৌকায় নদী পার হয় পাঁচ গ্রামের মানুষ প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার সুন্দরগঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমারে চোরের থাবা, গণধোলাই শেষে পুলিশের হাতে যুবক উপহার হিসেবে ভারতে ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ
ছাত্রীকে ‘একান্তে দেখা করতে বলা’ মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা

ছাত্রীকে ‘একান্তে দেখা করতে বলা’ মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট :; বগুড়ার আদমদীঘিতে মাহমুদুল হাসান (৩৮) নামে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে মোবাইল ফোনে একান্তে দেখা করার প্রস্তাবসহ বিভিন্ন ধরনের বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে ছাত্রীর মা বুধবার (১ জুলাই) সকালে আদমদীঘি থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষককে পিটুনি দিয়েছে। তার মোবাইল ফোন জব্ধ করেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই ছাত্রীর মা মামলা করলে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসান বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কড়ই গ্রামের তরিকুল ইসলামের ছেলে। তিনি নশরতপুর ইউনিয়নের সাকুয়া গ্রামের ঘোড়াদহ ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক হিসেবে কর্মরত। একই এলাকার ওই ছাত্রী মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ে। শিক্ষক কিছুদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা শুরু করেন।

মোবাইল ফোনে ছাত্রীকে একান্তে দেখা করা ও বিভিন্ন ধরনের বার্তা পাঠিয়ে আসছেন। এতে বিরক্ত ছাত্রী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে ঘটনাটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে মৌলভী শিক্ষক মাহমুদুল হাসান মাদ্রাসায় এলে ছাত্রীর স্বজন ও স্থানীয়রা তার কাছে মোবাইল ফোনে বার্তা পাঠানোর বিষয়ে জানতে চান। এ সময় তিনি অভিযোগটি প্রত্যাখ্যান করেন। এতে এলাকাবাসীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

বিকাল ৪টার দিকে বিপুল সংখ্যক গ্রামবাসী মাদ্রাসায় সমবেত হয়ে শিক্ষক মাহমুদুল হাসানকে অবরুদ্ধ করেন। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষককে উদ্ধার করেন। এ সময় উত্তেজিত জনগণ পুলিশের উপস্থিতিতেই তাকে পিটুনি দেন। পুলিশ জনতার রোষ থেকে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা রহমতুল্লাহ বলেন, মৌলভী শিক্ষক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পরে ম্যানেজিং কমিটির সঙ্গে আলাপ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, এ বিষয়ে ছাত্রীর মা বুধবার সকালে শিক্ষকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করলে তাকে গ্রেফতার দেখানো হয়। তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দুপুরে শিক্ষক মাহমুদুল হাসানকে আটক করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com