বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কাশিমপুরের হাতিমারা কলেজে বাউবি এইচ.এস.সি. প্রোগ্রামের বই বিতরণ, ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত। লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা
তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

ডেস্ক রিপোর্ট :: তিন বছরের প্রেমের সম্পর্ক, এরপর গর্ভধারণ। প্রেমিকের চাপে গর্ভপাত করতে বাধ্য হয় কিশোরী প্রেমিকা। পরে বিয়ে করতে গড়িমসি করায় সেই ক্ষোভে কুমিল্লার চৌদ্দগ্রামে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার প্রেমিকার বিরুদ্ধে। এ ঘটনায় ১৫ বছর বয়সী নাঈমা জাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত সাঈদ আব্দুল্লাহ সিয়াম ওই এলাকার হাজী এনামুল হকের ছেলে। গ্রেপ্তারকৃত নাঈমা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের রবিউল মৃধার মেয়ে।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।


পুলিশ জানায়, তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় সিয়াম ও নাঈমার। পরে উভয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। কিছুদিন পর প্রেমিকা নাঈমা গর্ভবতী হয়ে যায়। প্রেমিক সিয়াম বিয়ের আশ্বাস দিয়ে জোর করে নাঈমার গর্ভপাত করান। কিন্তু এরপর থেকে বিয়ের কথা বললেই সিয়াম বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। তাতে মনে মনে ক্ষুব্ধ হতে থাকে নাঈমা। রোববার রাতে বরাবরের মতো গোপনে সিয়ামের বাড়িতে যায় নাঈমা। এসময় দুইজন রাত্রিযাপন করে। ভোর ৫টার দিকে বিয়ে নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে নাঈমা সিয়ামের পেটে আঘাত করে। তাতে মারাত্মক জখম হন সিয়াম। স্বজনরা বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে প্রবেশ করে সিয়ামকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com