বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
চরফ্যাশনে পারিবারিক বিরোধে হামলা, নারীসহ আহত ৩

চরফ্যাশনে পারিবারিক বিরোধে হামলা, নারীসহ আহত ৩

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ‎ভোলার চরফ্যাশন উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সংঘবদ্ধ হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন।



‎শনিবার (৪ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

‎আহতরা হলেন একই ওয়ার্ডের মো. মন্নান, তার ভাই কামাল এবং তাদের মা সহিদা বেগম। বর্তমানে তারা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


‎হাসপাতালে চিকিৎসাধীন মো. মন্নান জানান, একই বাড়ির আত্মীয় মামনি মরিয়ম বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে সন্ধ্যায় স্থানীয় বেলয়াত চৌকিদার মোড়ের একটি চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় রফিক চৌকিদারের ছেলে ইয়ামিন আমাকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

‎তিনি আরও জানান, নিজের নিরাপত্তার কথা চিন্তা করে আমি শশীভূষণ থানায় অভিযোগ করলে অভিযুক্ত ইয়ামিন আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি তার সহযোগীদের নিয়ে আমাদের বসতঘরে হামলা ও ভাঙচুর চালান। এবং দুইটি অ্যান্ডোয়েড  মোবাইল ফোন ছিনিয়ে নেন। এ সময় বাধা দিতে গেলে মন্নান, তার ভাই কামাল এবং মা সহিদা বেগমকে মারধর করা হয়।  পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


‎অভিযুক্ত ইয়ামিন অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বাড়িতে হামলা করিনি। এলাকার মানুষ তাদেরকে মারধর করেছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়।

‎শশীভূষণ থানার (ওসি) মো. ফিরোজ আহাম্মেদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com