বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
পাথরঘাটায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ৪

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ৪

ডেস্ক রিপোর্ট :: বরগুনার পাথরঘাটায় আজ বুধবার দুপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের পাল্টাপাল্টি হামলায় আহতের একজন। ছবি: আজকের পত্রিকা

বরগুনার পাথরঘাটায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কামারের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন কাঁঠালতলি ইউনিয়নের কালীপুর এলাকার সুলতান আকনের ছেলে ও বিএনপি নেতা টিপু (৩৬), সফিজ উদ্দিনের ছেলে ও জামায়াতের রোকন মোস্তাফিজুর রহমান (৪০), আবুল কাশেমের ছেলে ও জামায়াত কর্মী জসিম উদ্দিন (৪০) এবং জামায়াত নেতা জালাল হোসেন (৬০)।

জামায়াতের আহত ব্যক্তিদের অভিযোগ, বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনির ভাতিজা সোলায়মান সাদিকের নেতৃত্বে একদল লোক একই আসনের জামায়াতের প্রার্থী সুলতান আহমেদের কর্মীদের ওপর হামলা চালান। এতে জসিম উদ্দিন গুরুতর আহত হলে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বিএনপি নেতা টিপুর পরিবারের অভিযোগ, জামায়াত-শিবিরের নেতা-কর্মী বাশার মোল্লা, নজরুল, তুষার, নোমানসহ কয়েকজন টিপুর বাড়িতে গিয়ে হামলা চালান। এতে টিপুর পা ভেঙে গেছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন এলাকায় মারামারির ঘটনা ঘটছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ কাজ করছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com