বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
লালমনিরহাটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ

লালমনিরহাটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ

খাজা রাশেদ,লালমনিরহাট:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরের জেলা লালমনিরহাটে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (২১ জানুয়ারী ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ কার্যক্রম শুরু হয়।
‎
‎জেলায় তিনটি সংসদীয় আসনে মোট বৈধ প্রার্থী রয়েছেন ২২ জন। এর মধ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত লালমনিরহাট-৩ ও লালমনিরহাট-২ আসনের মোট ১৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
‎
‎দুপুরের পর লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের মোট ৯ জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার হয়েছে।
‎
‎প্রতীক বরাদ্দ করেন, লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎
‎প্রতীক বরাদ্দের সময় প্রার্থী ও তাদের কর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে দিকনির্দেশনা দেন রিটার্নিং কর্মকর্তা। উৎসবমুখর পরিবেশে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রার্থীরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচনী প্রচার চালানোর অঙ্গীকার ব্যাক্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com