বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ লালমনিরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে যুবদলের উদ্যেগে ঈদ সামগ্রিক বিতরণ লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনায় আহত ৫০, ঈশ্বরদী থেকে যাচ্ছে উদ্ধারকারী ট্রেন সবার কাছে ক্ষমা চেয়ে ফেসবুক পোস্ট নাসীরুদ্দিন পাটোয়ারীর সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু লালমনিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহত আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ
মহিলা দলের বহিষ্কৃত নেত্রী মাদকসহ আটক

মহিলা দলের বহিষ্কৃত নেত্রী মাদকসহ আটক

ডেস্ক রিপোর্ট:: মাদক সংশ্লিষ্টতার অভিযোগে বহিষ্কৃত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মানিকগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক এবং সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি রাহা মাহমুদা পলিকে হেফাজতে নিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম।

তিনি জানান, মানিকগঞ্জের জয়রা এলাকায় স্থানীয় কিছু লোক রাহা মাহমুদা পলিকে মাদক সম্পৃক্ততার অভিযোগে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে খবর দেয়। জব্দ করা মাদকের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তবে কি ধরনের মাদক জব্দ করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্য কেউ তাকে মাদক দিয়ে ফাঁসিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, গত বছরের ২৩ সেপ্টেম্বর মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা-বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে রাহা মাহমুদা পলির দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়।

তার বিরুদ্ধে অন্যের জমি দখল, মাদক সেবন ও ব্যবসা, প্রতিবেশীর ওপর নির্যাতন, অনৈতিক সম্পর্ক স্থাপনসহ একাধিক অভিযোগ রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com