বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কাশিমপুরের হাতিমারা কলেজে বাউবি এইচ.এস.সি. প্রোগ্রামের বই বিতরণ, ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত। লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা
রংপুরে অজ্ঞান অবস্থায় গাইবান্ধার এমপি প্রার্থীকে উদ্ধার

রংপুরে অজ্ঞান অবস্থায় গাইবান্ধার এমপি প্রার্থীকে উদ্ধার

ডেস্ক রিপোর্ট:: গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী আজিজার রহমানকে রংপুর শহর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রংপুর নগরীর মডার্ন মোড় থেকে তাকে উদ্ধার করা হয়।


রংপুর মহানগর তাজহাট তাজহাট থানা ওসি আতাউর রহমান জানান, ‘সন্ধ্যা ৭টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মডার্ন মোড় থেকে আমরা এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করি। তার নাম আজিজার রহমান। তিনি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী।’

পুলিশের এই কর্মকর্তা জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, প্রার্থিতা বাতিল হয়ে গেলে ঢাকায় আপিলের পর তিনি প্রার্থিতা ফিরে পান। ঢাকা থেকে কুড়িগ্রামগামী পিংকি গাড়িতে করে গাইবান্ধার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তারা তাকে ডিম খাইয়ে অজ্ঞান করেন। মডার্ন মোড়ে এসে গাড়ি থেকে তাকে নামিয়ে দেয়া হয়। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে তাজহার থানায় জিজ্ঞাসাবাদ করছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com