বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু, তদন্তে পুলিশ

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু, তদন্তে পুলিশ

ডেস্ক রিপোর্ট::ঠাকুরগাঁওয়ে এক স্কুলছাত্রীর অকাল মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হানাতুন নেছা কেয়া নামে দশম শ্রেণির ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত কেয়া ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায়। লেখাপড়ার সুবিধার্থে সে ঠাকুরগাঁও সদর পৌর শহরের হাজীপাড়া এলাকায় একটি মেসে বসবাস করত।

শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) সকালে এ ঘটনা ঘটে। তবে কী কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করেছে। বিষয়টি ঘিরে সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক ও বিস্ময় বিরাজ করছে।

পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com