বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কালিয়াকৈরে শেষ বয়সে প্রতারণার ফাঁদে নিঃস্ব এক আনসার সদস্যের পরিবার তিস্তা টোলপ্লাজায় প্রায় ২কোটি টাকার সমপরিমাণ ইউএস ডলারসহ যুবক আটক পঞ্চগড়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে ৫০ বোতল ফে’নসিডিলসহ মাদ’ক ব্যবসায়ী আ’টক ‎ কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন আজানের আগ মুহূর্তে মসজিদের কক্ষে মিললো ইমামের মরদেহ সরকারি গাছ ও খাস জমি নিয়ে সাদুল্লাপুরে প্রশাসনিক ধোঁয়াশা পঞ্চগড়ে মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু জন্ম-মৃত্যুর মোহনায় এক নীতিনিষ্ঠ জীবনগাথা: সর্বজনশ্রদ্ধেয় ‘তোতা উকিলের’ সততা ও সংগ্রামী জীবনের মহাপ্রয়াণ
বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি

বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি

স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার বুড়িগঙ্গা নদীতে একশটি নৌকা নিয়ে নৌ র‍্যালি আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বুড়িগঙ্গা নদীতে শুরু হওয়া এই র‍্যালিতে এক শতটি নৌকায় প্রায় সাত শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। র‍্যালিটি শ্যামবাজার ঘাট থেকে শুরু হয়ে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত গিয়ে আবারও শ্যামবাজার ঘাটে এসে শেষ হয়।

লাল সবুজ রংয়ের টি শার্ট ও হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে প্রায় সাত শতাধিক শিবির নেতাকর্মী এতে অংশগ্রহণ করে। র‍্যালিতে শিবির নেতাকর্মীরা ‘বিজয় দিবস, সফল হোক; নদী বাঁচলে, বাঁচবে দেশ; হাদি ভাইয়ের রক্ত, বুথা যেতে দিব না; এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে; ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ;’ সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ও শাখা শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী ও শাখা শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ ও এজিএস প্রার্থী মাসুদ রানাসহ অন্যান্য প্রার্থীরা অংশ নেন।

র‍্যালি শেষে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বিজয় দিবসে এ ব্যতিক্রমধর্মী প্রোগ্রামের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা পুরো জাতিকে নদী রক্ষা ও বাঁচানোর জন্য একটি বার্তা পৌঁছে দিতে চাই।


তিনি আরও বলেন, আজকে বুড়িগঙ্গাসহ আমাদের সকল নদী দখল দূষণে মৃতপ্রায় হয়ে গেছে। আমাদের তিস্তা, ফেনীসহ সকল বড় বড় নদী ভারতের ষড়যন্ত্রের শিকার। তারা নদীর পানি বন্ধ করে রেখেছে। আমরা এসব নদীন পানির ন্যায্য হিস্যা চাই। গতকাল নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীন দিবস নিয়ে যে পোস্ট দিয়েছেন, এটি আমাদের দেশের স্বাধীনতা হেয় প্রতিপন্ন করার শামিল। বাংলাদেশ নিয়ে ভারতের মনোভাব ও চিন্তাভাবনা আসলেই এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com