বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে নির্মাণের ৩ মাসেই ধসে গেছে ৯ কোটি টাকার সড়ক সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি ফেনীতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩ লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষে যুবক নিহত, আহত- ৩ পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা গাইবান্ধায় মসজিদের মক্তবে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মুক্তাগাছায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক গ্রেপ্তার উপজেলা পরিষদে জমা দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর লাখ টাকা উধাও পূর্বশত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩
৫০ লাখ ফ্যামিলি কার্ড ও ১ কোটি কর্মসংস্থান করবে বিএনপি

৫০ লাখ ফ্যামিলি কার্ড ও ১ কোটি কর্মসংস্থান করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় গেলে প্রথম পর্যায়ে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান এবং ১ কোটি মানুষের জন্য কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে গ্রামীণ অর্থনীতি সচল করতে বড় আকারের খাল খনন কর্মসূচি হাতে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, দেশের গণতন্ত্রকে ব্যাহত করার ষড়যন্ত্র এখনো চলছে। তিনি বলেন, দেশকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। তাঁর দাবি, মুখে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বিএনপি ছাড়া আর কোনো দল দেশ গঠনের সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি যাকে প্রার্থী করবে, তার পক্ষে সকলকে নিরলসভাবে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ধানের শীষের বিজয় নিশ্চিত করার তাগিদ দেন দলীয় নেতাকর্মীদের।

বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি শুরু হয়েছে ৭ ডিসেম্বর। এর অংশ হিসেবে সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সকালে কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিকেলে সমাপনী অধিবেশনে যোগ দিয়ে সরকারের বিকল্প উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com