বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ বারবার ফেলের তালিকায় আমি, তবুও বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের অভিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত পঞ্চগড়ে ভাইরাল পকেটমার কাণ্ডে প্রধান অভিযুক্ত গ্রেফতার, টাকা উদ্ধার ৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি চাঁদপুরে গ্যাস লিকেজের আগুন, পুড়ল পুলিশের গাড়ি ও অটোরিকশা ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার ভারত থেকে এলো ১৬ টন চাল
স্বেচ্ছাশ্রম ও নিজ খরচে খেলার মাঠ ভরাট করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা

স্বেচ্ছাশ্রম ও নিজ খরচে খেলার মাঠ ভরাট করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা

কেফায়েত উল্লাহ্,নিজস্ব প্রতিবেদক:: লালমনিরহাটের ঐতিহ্যবাহী এম.টি হোসেন ইনস্টিটিউটের খেলার মাঠ স্বেচ্ছাশ্রম ও নিজ খরচে ভরাট করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। ট্রাকযোগে মাটি এনে নিজেরাই মাঠে ফেলে ভরাট করেন তারা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মাঠ সংস্কারের কাজ উদ্বোধন করেন। এ সময় নেতাকর্মীরা মাথায় মাটি নিয়ে মাঠে সরাসরি কাজ করেন।

বিএনপির নেতাকর্মীরা জানান, জেলা শহরের টিউমলপাড়া এলাকার এম.টি হোসেন ইনস্টিটিউট খেলার মাঠটি দীর্ঘদিন সংস্কার না করায় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টিতেও মাঠটি ডুবে থাকত এবং বড় বড় গর্তের কারণে এলাকার শিশুকিশোররা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছিল। দীর্ঘদিন খেলাধুলা বন্ধ থাকায় মাঠটি মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছিল।

মাঠ সংস্কারে স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, যুবদল, শ্রমিকদলসহ জেলা বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শীতের সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠ ভরাটের কাজ করেন।

মাটি ফেলার পর রোলার দিয়ে সমান করে দেওয়া হয়। এলাকাবাসী ও তৃণমূল নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন।

এলাকাবাসী আব্দুল ওহাব বলেন, মাঠ থাকলেও দীর্ঘদিন শিশু-কিশোরদের খেলার ব্যবস্থা ছিল না। সামান্য বৃষ্টিতেই ডুবে যেত এবং বড় বড় গর্ত থাকত।এখন খেলাধুলার পরিবেশ ফিরে আসায় আমরা বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি।

কিশোর মেহেদী হাসান বলেন, মাঠটি সংস্কারের জন্য আমরা কয়েকবার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন দিয়েছিলাম, কিন্তু কাজ হয়নি। এখন মাঠ সংস্কার হওয়ায় আমরা খুব খুশি।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, শহরের আবাসিক এলাকার মধ্যখানে একটি মাত্র খেলার মাঠ আছে। পাশেই ঐতিহ্যবাহী এম.টি হোসেন ইনস্টিটিউট।পলাতক আওয়ামী লীগ সরকার ১৪ বছরেও মাঠটি সংস্কার করেনি। আমরা মাটি এনে নিজেদের শ্রম দিয়ে মাঠটি সংস্কার করেছি। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া এবং সাংস্কৃতিক কার্যক্রমের বিকল্প নেই।

মাঠ সংস্কারের কাজ শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com