বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা নিয়ে রংপুর-বগুড়ার টানাটানি, রংপুরের শিকড় ছাড়তে নারাজ গাইবান্ধা বিদ্যালয়ের কমনরুমে সিসিটিভি ক্যামেরা, ক্ষুব্ধ ছাত্রীরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা পঞ্চগড়ে ফেসবুক পোস্টে সাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নতুন হুইলচেয়ার তুলে দিলেন ইউএনও লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ মামলায় ৩ জনের যাবজ্জীবন শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল চরফ্যাশনে পানিতে ডুবে মেধাবী স্কুল ছাত্রের মৃত্যু শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু
চরফ্যাশনে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

চরফ্যাশনে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::‎পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীদের দীর্ঘদিনের প্রস্তাবিত নিয়োগ বিধি–২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে ভোলার চরফ্যাশনে দিনব্যাপী কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

‎মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে  ১০টা থেকে দিনব্যাপী চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে পরিবার পরিকল্পনা অফিসের মাঠপর্যায়ের পরিদর্শিকা, পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা এ কর্মসূচি পালন করেন।

‎কর্মসূচিটি চরফ্যাশন উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা অধিকার আদায় পরিষদের সভাপতি ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী কেন্দ্রীয় পরিষদের সাবেক সদস্য এবং চরকুকরি পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক পরিষদের সদস্য ও চরমাদ্রাজ ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ফখরুল আলম, ভোলা জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি ও শশীভূষণ পরিবার কল্যাণ পরিদর্শিকা উম্মে কুলসুম সীমা,বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী কেন্দ্রীয় পরিষদের সাবেক সদস্য ও চরকলমী ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী নিপা বেগম প্রমুখ।

‎এছাড়াও চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়নের মাঠকর্মীরা একযোগে কর্মসূচিতে অংশ নেন।

‎বক্তব্যতে বক্তারা বলেন, মাঠপর্যায়ের কর্মীরা মা ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা, ২৪/৭ প্রসূতি সেবা, টিকাদান (EPI), কিশোর-কিশোরী স্বাস্থ্য শিক্ষা, কমিউনিটি ক্লিনিক সেবাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের ন্যায্য অধিকার এখনও নিশ্চিত হয়নি।

‎তারা আরও বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধির ফাইল প্রশাসনিক জটিলতায় আটকে থাকার কারণেই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

‎চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, চরফ্যাশনের মাঠকর্মীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেন। তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে, তার একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com