বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বিএনপির শোডাউনে ছাত্রলীগের হামলা, ১০ নেতাকর্মী আহত গাজীপুরে নির্মাণের ৩ মাসেই ধসে গেছে ৯ কোটি টাকার সড়ক সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি ফেনীতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩ লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষে যুবক নিহত, আহত- ৩ পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা গাইবান্ধায় মসজিদের মক্তবে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মুক্তাগাছায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক গ্রেপ্তার উপজেলা পরিষদে জমা দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর লাখ টাকা উধাও পূর্বশত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
গাইবান্ধায় বিড়ালের সাথে এ কেমন শত্রুতা

গাইবান্ধায় বিড়ালের সাথে এ কেমন শত্রুতা

গাইবান্ধা প্রতিনিধি: সাম্প্রতিক বগুড়ায় বিড়ালের গলা কেটে হত্যার রেশ কাটতে না কাটতেই গাইবান্ধায় মালিকের সাথে শত্রুতার বিরোধের জেরে পোষা বিড়ালটি গায়েব করেছে দৃর্বত্তরা। সাম্প্রতিক গাইবান্ধা সদর উপজেলার, ডেভিড কোম্পানি পাড়ার বাসিন্দা মাহামুদ কায়ছার প্রান্ত এমন অভিযোগ করেন। তিনি জানান, দীর্ঘ ১২দিন যাবৎ টাইসন নামের নিখোঁজ বিড়ালটির খোঁজে ফেসবুক, মাইকিংসহ বিভিন্ন প্রচারনা চালিয়েও পাওয়া যায়নি। ১৫ মাস বয়সী সখের পোষা বিড়ালটিকে হাড়িয়ে শোকে পাগল প্রায় তার মালিক।

স্থানীয় নুরুল ইসলাম জানান, আমি মাঝে মাঝে প্রান্ত এর বাড়িতে গেলে টাইসন দৌড়ে কাছে আসত, কোলে উঠত। আমি দীর্ঘ সময় ওকে নিয়ে খেলতাম অনেক মজা করতাম। টাইসনের হারানোর খবর শুনে খুব কষ্ট পেয়েছি। জানিনা অবুঝ প্রাণীটার ভাগ্যে কি হয়েছে। তবে শুনেছি গত কয়েকদিন থেকেই বিড়ালটির মালিকের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মনে করা হচ্ছে সেই বিরোধের জেরেই বিড়ালটিকে হত্যা কিংবা নিখোঁজ করা হয়েছে।

অন্য দিকে ঐ এলাকার বিড়াল প্রেমিক জাহিদ ও সুমন বলেন, বোবা অবুঝ প্রাণীর সাথে এমন নিষ্ঠুর আচরণ মেনে নেয়ার মত না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবী করেছেন তারা।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় বিড়ালটির মালিক আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com