বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে আকুতি ঢাবি শিক্ষার্থী সজলের! ফুটপাতে জেনেশুনেই ‘বিষ’ খাচ্ছেন সবাই খাদ্যসংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া কিশোর গ্যাং অর্থনৈতিক সংকটের পাশাপাশি রাজনৈতিক উত্তাপ, শুরুতেই বড় চাপে সরকার প্রাণঘাতী ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু, জানালেন নিজেই চরফ্যাশনে সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য: থানায় জিডি রাজধানীর ৪০ ভাগ খুনের নেপথ্যেই রাজনীতি
পঞ্চগড়ে দুর্নীতিবিরোধী লংমার্চ হাজারো মোটরসাইকেল নিয়ে এনসিপির

পঞ্চগড়ে দুর্নীতিবিরোধী লংমার্চ হাজারো মোটরসাইকেল নিয়ে এনসিপির

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার,পঞ্চগড়::চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

লংমার্চের শুরুতে সারজিস আলম নিজে একটি পিকআপ ভ্যানে চড়ে অংশ নেন এবং চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় পৌর শহরের সুগার মিল এলাকা থেকে এক হাজার মোটরসাইকেল নিয়ে এই লংমার্চের উদ্বোধন করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

লংমার্চটি পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী, চাকলাহাট, হাড়িভাসা, হাফিজাবাদ, অমরখানা, সাতমেরা, তেঁতুলিয়া উপজেলার দেবনগর, ভজনপুর, বুড়াবুড়ি, শালবাহান, তেঁতুলিয়া ও তিরনইহাট ইউনিয়ন অতিক্রম করে বাংলাবান্ধা ইউনিয়নে গিয়ে শেষ হবে।

প্রায় ১৬৫ কিলোমিটার দীর্ঘ এ লংমার্চে জেলার পাঁচ উপজেলার এনসিপি নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে ছিল দুর্নীতিবিরোধী নানা স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড।

পথিমধ্যে তেঁতুলিয়া চৌরাস্তায় প্রথম পথসভা এবং বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হবে। উভয় পথসভায় বক্তব্য দেবেন সারজিস আলম।

লংমার্চ শেষে বাংলাবান্ধা থেকে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে জুলাই স্মৃতি স্তম্ভে সমাপনী বক্তব্য দেবেন সারজিস আলম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com