বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ কালিয়াকৈরে গণমাধ্যমে নিউজ প্রকাশের পর সরকারী টাকায় কেনা সেই চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার। ধর্ষণকারী ক্লিনিকের পরিচালককে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ
ঘাট নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি, বিএনপির কার্যালয়ে আগুন

ঘাট নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি, বিএনপির কার্যালয়ে আগুন

স্টাফ রিপোর্টার, পাবনা::পাবনার বেড়া পৌর এলাকায় নদীর ঘাট দখল ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর শেষে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় বিএনপির কার্যালয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বেড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৃশালিখা এলাকায় এ সংঘর্ষ ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুরা সাগর নদীর বৃশালিখা ঘাট দীর্ঘদিন ধরে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়ন্ত্রণ করে আসছিলেন। তবে গত ৫ আগস্টের পর স্থানীয় বিএনপির একাংশকে সঙ্গে নিয়ে তারা ঘাটের নিয়ন্ত্রণ ধরে রাখে।

পরে বিএনপি নেতা হাসান আলীর নেতৃত্বে দলটির আরেকটি অংশ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালায়। এ নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই সোমবার দুপুরে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, ‘চাঁদাবাজি গ্রুপের সঙ্গে নামধারী বিএনপির মধ্যে এ ঘটনা ঘটেছে। এখন চাঁদাবাজি কারা করছে, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন,

‘দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগ উভয় পক্ষই জড়িত। আমরা সেনাবাহিনীসহ ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানানো যাবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com