বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি: সেতুমন্ত্রী বাবাকে দেখেনি নবজাতক কন্যা, ঈদের আগে মুক্তির অপেক্ষায় তিন সন্তানের বাবা নাছিম ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলছাত্রের মৃত্যু ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ ১৮ থেকে ২০ বছর ধরে কাজ করি, এই প্রথম একসঙ্গে ৯টি কবর খুঁড়লাম’ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা নিয়ে ব্লাস্টের সভা পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
মুরাদনগরে উপদেষ্টার ঘনিষ্ঠ এনসিপি নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

মুরাদনগরে উপদেষ্টার ঘনিষ্ঠ এনসিপি নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

ডেস্ক রিপোর্ট ::কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘুরতে এসে দুই সমন্বয়কের (এনসিপি নেতা) কাছে ছিনতাইয়ের শিকার হলেন হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামের ৩ ভাই-বোন। রবিবার রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের দিলালপুর এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় নগদ ২০হাজার ৫০০টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার পাশাপাশি কিশোরী মেয়েটির সাথে অশালীন আচরণ করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ঘটনার সাথে জড়িত সমন্বয়ক সাজিদ ও মাহির বিরুদ্ধে মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে

ছিনতাইয়ের শিকার হোমনা উপজেলা চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামের বাদশা তার চাচতো ভাই বাবু এবং তার বোন এই ঘটনার পর চরম আতংকে রয়েছে।

ছিনতাই করা মোবাইল ফোনটি ফেরত দেয়ার অযুহাতে আবারো ৫হাজার টাকা নিয়েছেন বলে জানান ভুক্তভোগী মোঃ বাদশা।

এদিকে সমন্বয়ক সাজিদের সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার সাথে সখ্যাতা এবং উপদেষ্টার সাথে বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকায় তাদের অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না।ইতিপূর্বে সাজিদ গংদের নানান অপকর্মের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

উল্লেখ্য যে, ছিনতাইকারী সাজিদ ৫ আগষ্টের পূর্বে মুরাদনগর সদর ইউনিয়ন ছাত্রলীগ সেক্রেটারী ও হাসিনা পতনের পর উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া ও তার চাচাতো ভাই ওবায়দুল্লাহের সাথে ঘনিষ্ঠতা এবং এনসিপির নেতা হিসেবে এলাকায় আতন্ক সৃষ্টি করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com