বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
চরফ্যাশনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি চিকিৎসা সেবা ও বর্ণাঢ্য র‍্যালি

চরফ্যাশনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি চিকিৎসা সেবা ও বর্ণাঢ্য র‍্যালি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।



‎সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে চরফ্যাশন জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প বসানো হয়। এ সময় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। এছাড়া দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎বিকাল ৫ টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার মাঠ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফ্যাশন স্কয়ারে এসে শেষ হয়।

‎র‍্যালিতে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছার আহম্মেদ কমল, সাবেক যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, যুগ্ম বিষয়ক সম্পাদক আহসানুল্লাহ বাহার, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্ট, যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।



‎এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় দুই হাজার নেতা-কর্মী কর্মসূচিতে যোগ দেন।

‎বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি জনগণের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে আমরা শপথ নিচ্ছি—দেশ ও জনগণের কল্যাণে সর্বদা ঐক্যবদ্ধ থাকব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com