বিজ্ঞাপন:
বিষ মিশ্রিত পানি পান করে হাসপাতালে ৫ শিক্ষার্থী

বিষ মিশ্রিত পানি পান করে হাসপাতালে ৫ শিক্ষার্থী

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রূপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পানিতে বিষ মিশ্রিত করে পান করায় ষষ্ঠ শ্রেণির পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে ক্লাস চলাকালীন এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা বর্তমানে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ৮টায় কোচিং শেষে ক্লাস শুরুর আগে সাবিনার ব্যাগে থাকা পানির বোতল থেকে সে পানি পান করে। পানি থেকে অস্বাভাবিক গন্ধ পাওয়ার পর বিষয়টি অন্যদের জানায়। এরপর ওই বোতল থেকে আরও চারজন শিক্ষার্থী পানি পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ব্যাগে থাকা পানি ও খাবারে বিষের গন্ধ পাওয়া যায়।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
স্কুলের প্রধান শিক্ষক গোলাম কবির জানান, মনিরা ও সাবিনা ক্লাসরুমে এসে পানির বোতল ও খাবারে বিষের গন্ধ পাওয়ার কথা জানান। পরীক্ষায় পানি ও খাবারে বিষ মেশানোর সত্যতা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়। শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে এসে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন— আরিসা, তাসমিম, মনিরা, জান্নতী ও সাবিনা, সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল-আমিন জানান, “পাঁচ শিক্ষার্থীকে হাসপাতালে আনার পর তাদের প্রাথমিক চিকিৎসা ও ওয়াশ করা হয়েছে। তারা আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন। আশা করছি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com