বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকবো না: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার
পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

অনলাইন ডেস্ক ::রংপুরের পীরগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আজিজ আকন্দ (৬০) গ্রেফতার হয়েছেন। তিনি স্থানীয়ভাবে “মহাজন” নামে পরিচিত।

ঘটনাটি ঘটেছে শনিবার (৯ আগস্ট ২০২৫) রাতে উপজেলার ১২নং মিঠিপুর ইউনিয়নের গোবরা কুতুবপুর গ্রামে। অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পীরগঞ্জ থানা পুলিশ।

সেনাবাহিনী ও পুলিশ জানায়, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সেনা কর্তৃপক্ষকে অবহিত করেন এবং যৌথ অভিযানের আবেদন জানান। পরবর্তীতে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২ পদাতিক ব্রিগেডের ৩৪ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) পীরগঞ্জ আর্মি ক্যাম্পের মো: রাকিবুল ইসলামের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়।


অভিযানে সেনাবাহিনীর ১৮ সদস্যের একটি চৌকস টহল দল ও পুলিশের ৬ সদস্য অংশ নেন। দীর্ঘ সময় কৌশলগত তল্লাশি শেষে আজিজ আকন্দের নিজ বাড়ি থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি ব্যবহৃত মোবাইল ফোন, ১টি দেশীয় অস্ত্র (চাপাতি), নগদ ৫০০ টাকা এবং ইয়াবা সেবনের প্রচুর সরঞ্জাম উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, আজিজ আকন্দের বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নিজ এলাকা ও আশপাশে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হওয়া সত্ত্বেও এর আগে একাধিকবার অভিযান পরিচালনা করেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বর্তমানে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com