বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল
অগ্নিকাণ্ডে বিধবার গরু- ছাগল পুরে ছাই, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

অগ্নিকাণ্ডে বিধবার গরু- ছাগল পুরে ছাই, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

খাইরুল ইসলাম,লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর (ছিলাখানা) মৌজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর, দুইটি গরু ও চারটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার (৪ আগস্ট) দিবাগত রাতে আনুমানিক ২টার দিকে। পরিবার সূত্রে জানা যায়, মৃত নুর ইসলামের বসতবাড়িতে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘর ও বসতঘরে।

অগ্নিকাণ্ডের সময় ঘরে অবস্থান করছিলেন নুর ইসলামের বিধবা স্ত্রী, মেয়ে ও মেয়ের জামাতা। আগুনে তাদের ঘরের সকল আসবাবপত্র, খাদ্যসামগ্রী, গরু ও ছাগল সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয়দের ধারণা, অগ্নিকাণ্ডে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ৫ই আগস্ট বিকালে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ায়। তাৎক্ষণিক সহায়তা হিসেবে দুই বান টিন ও শুকনো খাবার প্রদান করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং দ্রুত আরও সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com