বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সীমান্তে পৃথক দুটি অভিযানে ১জন চোরাকারবারি সহ ভারতীয় গরু আটক বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট জেলা সহসভাপতি হলেন শিক্ষানুরাগী রাশেদ ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান
ভোররাতে লাইট বন্ধ করে ভারত থেকে ১৭ জনকে পুশইন করে বিএসএফ

ভোররাতে লাইট বন্ধ করে ভারত থেকে ১৭ জনকে পুশইন করে বিএসএফ

মনজু হোসেন স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের দুই সীমান্ত এলাকা দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে সাত পুরুষকে আটক করে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
এ দিকে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে নারী-পুরুষসহ আরও ১০ জনকে আটক করেছে নীলফামারী-৫৬ বিজিবি সদস্যরা।

বিজিবি জানিয়েছে, বুধবার (৩০ জুলাই) দিনগত রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সুকানি সীমান্ত এলাকা দিয়ে সাত পুরুষকে পুশইন করে বিএসএফ। এরপর তারা ভজনপুরে অবস্থান করলে স্থানীয়দের সহায়তায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যটালিয়নের সদস্যরা তাদের আটক করে।

এ দিকে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা দিয়ে ৯ নারী ও ১ জন পুরুষসহ ১০ জনকে পুশইন করে বিএসএফ। এর তারা সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করার সময় তাদের আটক করে নীলফামারী-৫৬ বিজিবি সদস্যরা।

আটকের পর তাদের তেতুলিয়া ও পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটকরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে আসছিলেন। তাদের ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। পরে বিএসএফ সদস্যরা লাইট বন্ধ করে দিয়ে পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে তাদের ১৭ জনকে বাংলাদেশে পুশইন করে।

আটকরা বাংলাদেশের হবিগঞ্জ, সিলেট, ফরিদপুর, খাগড়াছড়ি, গোপালগঞ্জ, কক্সবাজার, বরিশাল, যশোর, সিলেট, নরসিংদী ও নওগাঁ জেলার বাসিন্দা বলে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com