বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ফুলবাড়ীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা ও তার দুই ছেলেকে পিটিয়ে আহতের অভিযোগ সন্ধ্যা নামলেই মিনি হাতিরঝিলে আপত্তিকর কর্মকাণ্ড: প্রশাসনের দৃষ্টি আকর্ষণ টেকনাফের সেন্ট মার্টিনে ৪৮ কোটি টাকার ইয়াবা ও হেরোইন জব্দ রংপুরে ৯ টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জন গ্রেফতার শাহজালালে যাত্রীর পায়ুপথে মিললো ১ কোটি ৭৪ লাখ টাকার ৩ ‘সোনার ডিম’ বটিয়াঘাটা ভূমি অফিসের আইডি হস্তান্তর না করায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে খুলনার বটিয়াঘাটায় আসন্ন শারদীয় দুর্গোৎসব -২০২৬ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির সভা লালমনিরহাটে রঙ মিশ্রিত মুগডাল বিক্রিতে জরিমানা, দুধের মান পরীক্ষায় সন্তোষজনক নবীনগর–কৃষ্ণনগর সড়কে খানাখন্দ, চরম দুর্ভোগে যাত্রী ও চালক পঞ্চগড়ে নাশকতা মামলায় সাতমেরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান গ্রেপ্তার
রংপুরে মহানবী (সা.)-কে কটূক্তি করা যুবক আটক

রংপুরে মহানবী (সা.)-কে কটূক্তি করা যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রঞ্জন রায় (১৮) নামের এক যুবককে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।

শনিবার রাত ৮টা ৩০ মিনিটে উপজেলার বেতগাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রঞ্জন রায় গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর ছয়আনি গ্রামের বাসিন্দা সুজন কুমারের ছেলে। তিনি রিট পলিটেকনিক ইনস্টিটিউট (RIT), রংপুর-এর কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, “রঞ্জন রায় এলআরএম” নামের একটি ফেসবুক আইডি থেকে গত পাঁচ দিন ধরে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন একাধিক পোস্ট করছিলেন তিনি।

বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে গঙ্গাচড়া মডেল থানার একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে অভিযান চালিয়ে বেতগাড়ী এলাকা থেকে আটক করে।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটূক্তির অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com