বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিউ ইয়র্কে দুই শিশুকে যৌন নিপীড়ন: বাংলাদেশি ইমাম গ্রেপ্তার কুড়িগ্রামে দুই বছরের শিশু আয়েশা আক্তার আশুরা হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এই দম্পতিকে গ্রেপ্তার করেছে মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে কাজী মাওলানা আব্দুল হামিদ কারাগারে মে দিবস আসে, মে দিবস যায়— শ্রমিকের ভাগ্য বদলায় না কেন? মহান মে দিবস আজ, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ৯৬ খাতে ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা অভিযোগে জর্জরিত অধ্যক্ষের বদলি, লালমনিরহাট টিটিসিতে স্বস্তির আভাস
বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

আজ (বুধবার) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। এতে করে দীর্ঘদিন ধরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বেসরকারি, কিন্ডারগার্টেন ও এমপিও-বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হতাশ ও বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের মেধা যাচাইয়ের জন্য প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা যুগ যুগ ধরে চলে আসছে। অথচ বর্তমান প্রজ্ঞাপনে বৈষম্যমূলকভাবে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে বৈষম্য তৈরি করেছে।

তিনি আরও বলেন, জাতি যখন বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধ, তখন এমন সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে বিভেদ সৃষ্টি করবে। অতীতে দেখা গেছে, বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল করেছে।

প্রতিবাদ সমাবেশ থেকে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতারা অবিলম্বে এ প্রজ্ঞাপন বাতিল করে দেশের সকল সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন ও এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সমাবেশ শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এ বিষয়ে একটি স্মারকলিপি জমা দিতে যাওয়ার কথা আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com