বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম লালমনিরহাট শহরে বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকা ও স্বর্ণালস্কার চুরি চরফ্যাশনে ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ডোবা থেকে গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন চরফ্যাশনে ঝড়ের কবলে মাছ ধরা ট্রলার লণ্ডভণ্ড, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে গাজীপুরের কাশিমপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ দেবীগঞ্জে হাসিনা হত্যা: ১২ ঘণ্টায় গ্রেপ্তার মাহাবুল, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু

বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়েছিলো।

বুধবার (১২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার পশ্চিম সারোয়াতলী তালুকদার বাড়ির মসজিদের পুকুরে এ ঘটনা ঘটেছে।

আবু হুরায়রা তালুকদার বাড়ির মাওলানা আবু সাঈদ সিদ্দিকীর ছেলে। সে হযরত হাসসান বিন সাবিত (রহ.) নূরানী মডেল মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শিশুটির চাচা সবুজ জানান, আবু হুরায়রা তার বাবার সাথে মসজিদের পুকুরে গোসল করতে গিয়েছিলো। এ সময় রাবারের এক টিউবে ভেসে সাঁতার কাটা শিখেছিল সে। এর একপর্যায়ে আবু হুরায়রার বাবার মুঠো ফোনে কল আসায় তিনি পুকুর থেকে উঠে কথা বলতে যান। ফোনে কথা বলা শেষে তিনি ফিরে এসে ছেলেকে দেখতে পাননি। ছেলে ঘরে চলে গেছে ভেবে তিনিও গোসল সেরে বাড়িতে ফিরে যান। ঘরে ছেলেকে দেখতে না পেয়ে স্থানীয়দের সহায়তায় পুকুর ঘাটের নিচ থেকে আবু হুরায়রাকে উদ্ধার করা হয়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. চন্দিমা বড়ুয়া বলেন, দুপুর আড়াইটার দিকে এক শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে মৃত আনা হয়েছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com