বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার
ছাত্রদলকে ‘টোকাই’ বলার প্রতিবাদ, রায়হান সিরাজীর বিরুদ্ধে গংগাছড়ায় বিক্ষোভ

ছাত্রদলকে ‘টোকাই’ বলার প্রতিবাদ, রায়হান সিরাজীর বিরুদ্ধে গংগাছড়ায় বিক্ষোভ

নিউজ ডেস্ক :: ছাত্রদলকে ‘টোকাই’ বলে মন্তব্য করার প্রতিবাদে রংপুরের গংগাছড়ায় রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা ও গংগাছড়া সরকারি কলেজের ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান।

আজ বুধবার বিকেলে গংগাছড়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্প্রতি রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তাকে ছাত্রদল সম্পর্কে ‘ছাত্রদল ছায়া নাই, সব বর্জ্য টোকাই’ এমন মন্তব্য করতে শোনা যায়। ওই বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আখতারুজ্জামান ভিটু। এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহেদুজ্জামান নয়ন ও রাসেল মিয়া, গংগাছড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম অয়ন, সাধারণ সম্পাদক রিফাত আহমেদ, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক হাসানুর আলম হাসানসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদলকে নিয়ে এ ধরনের অবমাননাকর বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা রায়হান সিরাজীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁর বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com