বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
তিন বছরের মেয়ের লাশ খালে ফেলে শুয়ে রইল পাষণ্ড পিতা

তিন বছরের মেয়ের লাশ খালে ফেলে শুয়ে রইল পাষণ্ড পিতা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় এক হৃদয়বিদারক ঘটনায় আমান উল্লাহ (৩২) নামের এক ব্যক্তি তার তিন বছর বয়সী কন্যা কানিজ ফাতেমাকে নৃশংসভাবে হত্যা করেছে। শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী কোনারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত পিতা আমান উল্লাহকে আটক করা হয়েছে।

নিহত শিশুর মা জোসনা আক্তার জানান, ঘটনার সময় তিনি পাশের বাড়িতে কাজ করছিলেন। তার অন্য সন্তানরা ছুটে গিয়ে জানায়, তাদের বাবা লোহার রড হাতে অস্বাভাবিক আচরণ করছে। বাড়িতে এসে তিনি কানিজ ও একটি ছাগলকে মাটিতে পড়ে থাকতে দেখেন।

তিনি অভিযোগ করেন, তার স্বামী আমান উল্লাহ একজন মাদকাসক্ত এবং আগের একটি খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি স্বামীর আচরণে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক দুর্জয় সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক আমান উল্লাহর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com