বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নকলের সুযোগ’ না পেয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ মৌলভীবাজার জেলা কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে একই দিনে দুইজন সাপের কামড়ে আহত, সাপ সঙ্গে নিয়ে হাসপাতালে এসে পেলেন এন্টিভেনাম লালমনিরহাটে ছাগল বাঁচাতে গিয়ে গৃহবধূর মৃ’ত্যু পঞ্চগড়ে একদিনের ব্যবধানে আবারও করতোয়ায় ডুবে বৃদ্ধের মৃত্যু সৌহার্দ্য,পরিচিতি আর নতুন প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক সুন্দরগঞ্জে বন্যার পানিতে ভেসে আসলো অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত লাশ পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও উপকরণ বিতরণ
পঞ্চগড়ে আইনজীব পরিবারের উপর হামলা:এলাকাবাসীর প্রতিবাদ ও মানববন্ধন।

পঞ্চগড়ে আইনজীব পরিবারের উপর হামলা:এলাকাবাসীর প্রতিবাদ ও মানববন্ধন।

মনজু হোসেন, স্টাফ রির্পোটার::পঞ্চগড়ের ভূমি দস্যু মনছুরের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মাগুরমারী চৌরাস্তা বাজারে নির্যাতিত এলাকাবাসীর ব্যানারে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুমিদস্যু সন্ত্রাসী মনছুরকে আটক করে শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।

মানববন্ধনে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীরা বলেন, আওয়ামীলীগের দোসর মনছুর দিন মুজুর থেকে গত কয়েক বছরে পঞ্চগড় শহরে চারতলা বিশিষ্ট্য বাড়ীসহ কোটি কোটি টাকার মালিক বনে গেছেন।এলাকার মানুষকে জিম্মি করে জমি দখল, মারামারি, হয়রানি করছে প্রতিনিয়ত। ফ্যাসিস্ট সরকারের সময় আওয়ামীলীগের পরিচয় দিত,এখন বিএনপির পরিচয় দিচ্ছে।সম্প্রতি ফারুকের স্ত্রী লিজা আক্তারসহ তার ছেলের উপর, পারিবারিক বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে চলতি মাসের ১ তারিখ আকস্মিকভাবে আক্রমন করে মনছুরসহ আরো কয়েকজন।তাদের ধারালো ছোড়া দিয়ে লিজার মাথা কাটা যায়।সেখানে আটটি সেলাই রয়েছে।পরের দিন আদালতে চারজনকে আসামি করে মামলা করা হয়।আসামীরা হলেন,সাতমেরা গ্রামের কফিল উদ্দিনের দুই ছেলে মনছুর আলী ও মহিমউদ্দিন, শিরিন বেগম এবং মোছা:কমি বেগম।

ভুক্তভোগী আইনজীবী মো.সনেট হোসেন ও আইনজীবি আসাদুজ্জামান আসাদ বলেন,আমরা আইনজীবি হয়েও মনছুরের নির্যাতনের শিকার হচ্ছি।এলাকাবাসী তো অসহায় হয়ে পড়েছে। মামলা করার কারনে চড়াও হয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে।

আইনজীবী মোঃ সনেট হোসেন বলেন, তার হামলা শিকার আমি ও হয়েছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। তাকে আটক করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

প্রতিবাদ ও মানববন্ধনে আনিছুজ্জামান আনিছ, আল আমিন ও শাহিরুল ইসলাম বক্তব রাখেন। এসময় শতাধিক এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com