বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির আদেশ পঞ্চগড়ে সিজারিয়ান অপারেশনের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না পাওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতি পদ কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও জিরো লাইনে অবস্থান নারী শিশু সহ ১০ জনের সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত অনেকেই সরকারি বনের জমিতে দিন দিন হারিয়ে যাচ্ছে গজারি বাগান, নিরব ভূমিকায় বাড়ইপাড়া বিট কর্মকর্তা লালমনিরহাটে ‎ ৩ পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, ভারতীয় বিএসএফ’র নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ লালমনিরহাটে সাংবাদিক সবুজের কলম থামাতে প্রাণনাশের হুমকি
চোরাই স্বর্ণের গহনা পরে স্ত্রীর টিকটক, স্বামী গ্রেপ্তার

চোরাই স্বর্ণের গহনা পরে স্ত্রীর টিকটক, স্বামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: চোরাই স্বর্ণের গহনা পরে স্ত্রী টিকটক করছিলেন। অভিনয় দেখে তাঁর স্বামী মো. সোহেল মিয়াকে (২৯) গ্রেপ্তার করে দেবিদ্বার থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (১ জুলাই) দিনগত রাতে ঢাকার কামরাঙ্গীচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্বামী মো. সোহেল মিয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দ্রনাইল গ্রামে।

দেবিদ্বার থানার উপপরিদর্শক মাজহারুল ইসলাম জানান, মো. সোহেল মিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে এলাকার স্বর্ণের দোকান চিহ্নিত করে তাঁর সিন্ডিকেটের সহায়তায় চুরি করে আসছিলেন। তার স্ত্রী শাহীন আক্তার শাহীন টিকটক করতেন। সোহেলের মোবাইল ফোন ট্র্যাক করে দেখা যায়, তার স্ত্রী ওই চোরাই স্বর্ণের গহনা পরে টিকটক করছিলেন। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, সোহেলসহ স্বর্ণচোরা চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com