বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
পঞ্চগড়ে পূর্ব শত্রুতার জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

পঞ্চগড়ে পূর্ব শত্রুতার জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ে পূর্ব শত্রুতার জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে সৎ ভাইয়ের বিরুদ্ধে। এতে বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী আব্দুস সাত্তারের।

রবিবার বিকালে সদর উপজেলার হাজিরঘাট ব্রীজ এলাকায় শতাধিক আকাশমনি ও ইউক্যালিপ্টাস গাছ কেটে ফেলে ভুক্তভোগীর সৎভাই সহ তাদের পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী আবদুস সাত্তার জানায়, গত তিন বছর আগে আমি শতাধিক আকাশমণি ও ইউক্যালিপ্টাস গাছ লাগিয়েছিলাম। আমার সৎ ভাইদের সাথে জমাজমি নিয়ে বিরোধ ছিলো আজকে হটাৎ আমার বাসায় এসে মেরে ফেলার হুমকি দেয় এবং তাদের পরিবারের অনান্য সদস্যদের নিয়ে আমার রোপণ কৃত গাছ গুলি কেটে বাড়িতে নিয়ে যায় ।

আমি একাই হওয়া তারা জবরদস্তি করে আমার জমাজমি দখল করে খাচ্ছে। এদিকে আমার রোপণ কৃত গাছ কর্তন করে ফেললো। আমি এর বিচার চাই।

ইউপি সদস্য মানিক মিয়া ও এলাকাবাসী জানান, ১০ -১৫ জন এসে মূল্যবান গাছগুলো কেটে ফেলে।

এ বিষয়ে ১ নং অমরখানা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নূরু জানান, বিষয়টি আমি শুনেছি, আমি ইউপি সদস্যকে পাঠিয়েছি বিষয়টি দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com