বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
লালমনিরহাটে পুলিশের সফল অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার, সর্বমহলে প্রশংসিত

লালমনিরহাটে পুলিশের সফল অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার, সর্বমহলে প্রশংসিত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে নিখোঁজের প্রায় পাঁচ মাস পর অবশেষে পরিবারের কোলে ফিরেছে শিশু শিক্ষার্থী মোঃ সোহানুর রহমান সোহান (১২)। শনিবার (২৮ জুন) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে লালমনিরহাট সদর থানা পুলিশ।

উদ্ধারকৃত সোহান সদর উপজেলার নিউ কলোনি হাফেজিয়া মাদরাসার ছাত্র এবং পৌরসভার ওয়ারলেস কলোনির বাসিন্দা। সে তার দাদী মোছাঃ তাসিনা বেওয়ার সঙ্গে বসবাস করতো। গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (নং ১৫০৪) করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কমলাপুর রেলস্টেশনের একটি দোকানে পানি সরবরাহের কাজ করছিল এমন অবস্থায় শিশুটিকে শনাক্ত করেন তদন্তকারী দল।

জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের দিকনির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবীর নেতৃত্বে এবং এসআই তুহিনের তত্ত্বাবধানে উদ্ধার অভিযান পরিচালিত হয়। একই দিন বিকেলে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সন্তানকে ফিরে পেয়ে পরিবারে নেমে এসেছে ঈদের আগাম আনন্দ। পুলিশের মানবিকতা ও দায়িত্বশীল ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

পুলিশের এই সফল অভিযান জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খাইরুল/প্রবা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com