বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে কিশোরকে ছুরিকাঘাতে হ’ত্যা, বাড়িঘর ভাঙচুর মিছিলের নিরাপত্তা চায় ছাত্রলীগ, আশ্বস্ত এনসিপি নেতার ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু রাতভর অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ পঞ্চগড়ে বজ্রপাতে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত এবারের বিশ্বকাপে অতিরিক্ত ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড ইয়াবাসহ আটক নারীর ছবি এআই দিয়ে তৈরি, সৌন্দর্য দেখে ফেসবুকে ভাইরাল কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী সাইজুদ্দিন আহম্মেদের উঠান বৈঠক অনুষ্ঠিত অপারেশনের সময় খুলে রাখা স্বর্ণের চেইন হারানোর অভিযোগ নার্সের বিরুদ্ধে, প্রতিবাদে ডিউটি বাদ দিয়ে মহাসড়কে মানববন্ধন
অবৈধ বালু বিক্রিতে বাধা: মারধরের শিকার জুলাই যোদ্ধা

অবৈধ বালু বিক্রিতে বাধা: মারধরের শিকার জুলাই যোদ্ধা

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে অবৈধ বালু বিক্রিতে বাধা দেওয়ায় ‘জুলাই যোদ্ধা’ (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত) মো. আরিফকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া মেঘাদল শয়তান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত আরিফ বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আরিফের অভিযোগ, ঢেউফা ও সোমেশ্বরী নদী থেকে বালু তুলে বিক্রির জন্য দুটি মাহিন্দ্র ট্রাকে করে একদল দুর্বৃত্ত যাচ্ছিল। তারা কর্ণঝোড়া মেঘাদল শয়তান বাজার এলাকায় মাহিন্দ্রগুলো জব্দ করে স্থানীয় প্রশাসনকে খবর দেন। এ সময় বালুখেকো বিপ্লব মিয়া, তার ভাই মো. রুমান, রমজান আলী, মোশারফসহ ১৫-১৬ জন তাদের ওপর হামলা চালায়। কিল-ঘুষিতে আরিফ মাটিতে পড়ে গেলেও তারা মারতে থাকে। একপর্যায়ে আরিফ জ্ঞান হারান। হামলাকারীরা তার মোটরসাইকেলও ভাঙচুর করে।

অভিযোগ অস্বীকার করে বিপ্লব মিয়া সাংবাদিকদের জানান, জব্দ বালুর মাহিন্দ্র ট্রাকগুলো তার নয় এবং তারা কাউকে মারপিটের সঙ্গেও জড়িত নন।

আরিফকে মারধরের ঘটনায় জেলা ও উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ জানান, তারা হাসপাতালে গিয়ে আরিফকে দেখে এসেছেন। আরিফ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com