বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
গাইবান্ধায় জুলাই যোদ্ধা নেতা মারধরের শিকার, থানায় অভিযোগ

গাইবান্ধায় জুলাই যোদ্ধা নেতা মারধরের শিকার, থানায় অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় জুলাই যোদ্ধা সংগঠনের এক নেতাকে প্রকাশ্যে মারধর, হত্যাচেষ্টা ও ভয়ভীতির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার (২৫ জুন) বিকেলে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন ভুক্তভোগী মো. নয়ন মিয়া।

এজাহারে উল্লেখ করা হয়েছে, নয়ন মিয়া (৩০), গাইবান্ধা জেলার মহুরীপাড়া এলাকার বাসিন্দা এবং জুলাই যোদ্ধা সংসদের গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অভিযোগ করেন, গত ৩০ মে ২০২৫ তারিখে এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস আলম গাইবান্ধায় এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে জুলাই যোদ্ধা সংসদের অফিস পরিদর্শন করেন। এরপর থেকেই আসামিরা তার ওপর ক্ষিপ্ত হয়ে শত্রুতা পোষণ করতে থাকে।

এজাহারে আরো বলা হয়, বুধবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে গাইবান্ধা জজ কোর্টের সামনে রাস্তায় নয়ন মিয়াকে লক্ষ্য করে কয়েকজন অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তিনি প্রতিবাদ করলে আসামিরা তাকে মারধর শুরু করে। অভিযুক্তরা হলেন—মো. রাব্বি মিয়া (২৫), মো. ছাব্বির হোসেন (২০), মো. সুজা মিয়া (২৪),এনসিপির কেন্দ্রীয় সদস্য ও গাইবান্ধা জেলার যুগ্ম সমন্বয়ক মো. ফিহাদুর রহমান দিবস (৩২) এবং অজ্ঞাত আরও ১০/১১ জন।

নয়ন মিয়া অভিযোগ করেন, রাব্বি মিয়ার নেতৃত্বে দলবদ্ধ আসামিরা লাঠি, লোহার রড নিয়ে তার মাথা, বুক ও পিঠে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। ছাব্বির হোসেন তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। হামলাকারীরা তার গেঞ্জি ছিঁড়ে ফেলে। এ সময় নয়ন মিয়াকে রক্ষা করতে এগিয়ে আসেন জুলাই যোদ্ধা সংগঠনের সভাপতি আমিনুর রহমান ও সেক্রেটারি মো. বিপুল মিয়া। তাদেরও বেধড়ক মারধর করে হামলাকারীরা। আমিনুর রহমানের মাথায় এবং বিপুল মিয়ার ঘাড় ও পিঠে লাঠির আঘাতে জখম হয়।

পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে নয়ন মিয়া গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে নয়ন মিয়া বলেন, ‘আসামিরা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের পোস্টধারী নেতাকর্মী। তারা আমাকে খুনের উদ্দেশ্যে হামলা করেছে। তারা বলেছে, আমরা যাতে সংগঠন চালাতে না পারি, সেই ব্যবস্থা নেবে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানাই।’

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com