বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজে ছাত্রীর অবস্থান

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজে ছাত্রীর অবস্থান

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে তারেক মৃধা (২৫) নামের এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছে কলেজ পড়ুয়া এক তরুনী (২০)। মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের ওই যু্বকের বাড়িতে ওই তরুনী অবস্থান নেয়।

এসময় ওই যুবকের মা ওই তরুনীকে টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দিয়ে ঘর তালাবদ্ধ করে অন্যত্র চলে যায় বলে ওই তরুনীর অভিযোগ। পরে ওই তরুনী ফের ওই যুবকের বাড়িতে অবস্থান নেয়। ওই তরুনী ইসমাইল তালুকদার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সদ্য এইচএসি পাশ করেছেন।

তরুনী জানায়, প্রায় দেড় বছর আগে কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়া এলাকার ওই তরুনীর সঙ্গে বৈশাখী মেলায় বসে তারেকের পরিচয় হয়। পরে তাদের মধ্যে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুনীকে নিয়ে তারেক কুয়াকাটা সহ বিভিন্ন এলাকায় ঘুরতে যায় এবং রাত্রিযাপন করেন। বিষয়টি জানাজানি হলে তারেক তাদের সম্পর্ক অস্বীকার করে এবং ওই তরুনীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এ বিষয়ে তারেকের মুঠোফোন বন্ধ পাওয়া গেলেও তার পিতা ফারুক মৃধা বলেন, তার ছেলের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com