বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
রাজারহাটে গাছের চারা বিতরণ

রাজারহাটে গাছের চারা বিতরণ

আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার:: কুড়িগ্রামের রাজারহাটে অতি দরিদ্র পরিবারের পুষ্টি চাহিদা পূরণ ও সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যে ফলজ চারাগাছ বিতরণ করা হয়েছে।

ইউকে সরকারের সহযোগিতায় এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে রাজারহাট উপজেলার সাতটি ইউনিয়নের মোট ২,৭৫০ জন উপকারভোগীর মধ্যে আম, পেয়ারা ও লেবু গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার সকাল ১১টায় রাজারহাট উপজেলা ইসলামিক রিলিফ অফিস চত্বরে এই চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মদ, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহল্লাদ মণ্ডল সৈকত, ইসলামিক রিলিফ বাংলাদেশের মনিটরিং অ্যান্ড রিপোর্টিং কর্মকর্তা ফারুক আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই কর্মসূচির মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই গ্রামীণ উন্নয়নকেও উৎসাহিত করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com