বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
সুন্দরগঞ্জে বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি সুমন গ্রেপ্তার

সুন্দরগঞ্জে বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি সুমন গ্রেপ্তার

রাশেদুল ইসলাম রাশেদ, স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. সুমন মিয়াকে (২৮) রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১০ এবং সুন্দরগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে শুক্রবার ঢাকার দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে র‍্যাব-১-এর একটি দলও সহায়তা করে।

শনিবার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) সেলিম রেজা বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় ও যৌথ অভিযানের মাধ্যমে প্রধান আসামি সুমনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। আজ (শনিবার) তার প্রাথমিক জবানবন্দি রেকর্ড করে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

গ্রেপ্তার সুমন মিয়া উপজেলার রামভদ্র খানাবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি স্থানীয়ভাবে যুবলীগকর্মী হিসেবে পরিচিত।

উল্লেখ্য, গত ৬ জুন রাত ১০টার দিকে বিএনপি নেতা ইলিয়াস মিয়া তার নিজস্ব মৎস্য খামার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় পূর্বশত্রুতার জেরে সুমনসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি পিটিয়ে ইলিয়াসকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে ঘটনার পর ইলিয়াস মিয়াকে হাসপাতালে নেওয়ার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে রক্তাক্ত অবস্থায় থাকা ইলিয়াসকে একজন জানতে চাইলে তিনি “মজিবরের ছেলে যুবলীগকর্মী সুমন, ডাকুয়ার ছেলে যুবাইর ও তালেবের ছেলেসহ চারজনের নাম চিহ্নিত করে বলেন।

পরে নিহতের স্ত্রী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর: ০৬)।

সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) সেলিম রেজা বলেন, “মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

 

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com