বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ
নির্বাচনের পূর্বে গণহত্যাকারী শেখ হাসিনার বিচার করতে হবে -রাশেদ প্রধান 

নির্বাচনের পূর্বে গণহত্যাকারী শেখ হাসিনার বিচার করতে হবে -রাশেদ প্রধান 

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার,পঞ্চগড়::আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক জেলাগুলোতে প্রচারণা শুরু করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় মৌলিক সংস্কার করতে হবে, গণহত্যাকারী শেখ হাসিনার বিচার করতে হবে। দল হিসেবে সন্ত্রাসী আর রাজনৈতিক অশুভ শক্তি আওয়ামী লীগের বিচার করতে হবে। এবং সর্বোপরি ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ রুখে দিতে হবে। নতুবা আমরা আগের মত একটি গতানুগতিক পাতানো নির্বাচন দেখতে পাবো।

বিগত তিনটি জাতীয় নির্বাচনের ফলাফল আওয়ামী লীগ এবং ভারতথেকে পূর্ব নির্ধারিত ছিল। তাই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন হতে ভোট দিতে পারেনি জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি বেছে নিতে মুখিয়ে আছে। এই কারণে উৎসবমুখর নির্বাচন প্রয়োজন প্রয়োজন লেভেল প্লেয়িং ফিল্ড।আজ শুক্রবার ২০ জুলাই  দুপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দলীয় কার্যালয়ে পঞ্চগড় জেলার সাংবাদিকদের সম্মানে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সহ-সভাপতি  দলীয় মুখপাত্র ও প্রধান অথিতি রাশেদ প্রধান বক্তব্যে  এসব বলেন।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো:আনসার আলী,সহ-সভাপতি কামরুজ্জামান নয়ন,সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, যুব জাগপার সভাপতি কামরুজ্জামান কুয়েত,জাগপা ছাত্রলীগ জেলা সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখ পাত্র রাশেদ প্রধান আরো বলেন আমি বিশ্বাস করি আমাদের সমাজে চারটি পেশার মানুষের নিরপেক্ষ হওয়া খুবই প্রয়োজন। চিকিৎসক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচারক।মানবদেহের রোগের জন্য যেমন ভালো চিকিৎসক প্রয়োজন। সমাজের রোগ নির্ধারণ এবং নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার জন্য তেমনি সাংবাদিক প্রয়োজন। আর অন্যায় প্রতিরোধ ও বিচারের জন্য প্রয়োজন ভালো আইন-শৃঙ্খলা বাহিনী আর বিচারক। সমাজ আপনাদের কাছে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশে নিরপেক্ষ এবং প্রকৃত সংবাদ প্রকাশ আশা করে।ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com