বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সীমান্তে পৃথক দুটি অভিযানে ১জন চোরাকারবারি সহ ভারতীয় গরু আটক বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট জেলা সহসভাপতি হলেন শিক্ষানুরাগী রাশেদ ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান
ঢাকায় আ’লীগের ৫ নেতা গ্রেপ্তার

ঢাকায় আ’লীগের ৫ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক::আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

ডিবি বলছে, গ্রেপ্তারকৃতরা দেশকে অস্থিতিশীল করাসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন– ৬৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এবং মুজাহিদ নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন, কাফরুল থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক আল মামুন, ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিংকন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী লুৎফর রহমান ও তুরাগ থানার ৫৩ নম্বর ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে রাজধানীর ফকিরাপুল থেকে বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ। সেদিন ডিবি মিরপুর বিভাগের একটি দল রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডি থেকে আব্দুল মালেককে গ্রেপ্তার করে। কাছাকাছি সময়ে মিরপুরের পাইকপাড়া থেকে শফিকুল ইসলাম লিংকনকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগ। একই রাতে ডিবি লালবাগ বিভাগ চকবাজার থেকে লুৎফর রহমান এবং ডিবি ওয়ারী বিভাগ দিয়াবাড়ি থেকে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com