বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
পঞ্চগড়ে ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ  আটক ১

পঞ্চগড়ে ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ  আটক ১

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ে ৮ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইব্রাহিম আলী (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

গোয়েন্দা ও স্থানীয় তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৭ জুন) সদর উপজেলার ব্যারিষ্টার বাজারে ভাইবোন ফার্মেসীতে অভিযান চালিয়ে   তাকে আটক করা হয়। ইব্রাহিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ফার্মেসির পাশাপাশি মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

জব্দ ট্যাবলেটসহ ইব্রাহিমকে প্রথমে পঞ্চগড় আর্মি ক্যাম্পে নেয়া হয়। পরে সেখান থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের কাছে তাকে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয়ের নেতৃত্বে পঞ্চগড় সদরের ব্যারিস্টার বাজারে অভিযান চালানো হয়। এ সময় ভাইবোন ফার্মেসি নামের ইব্রাহিমের নিজস্ব প্রতিষ্ঠান থেকে আটক করে  পূর্ব মোলানিপাড়া এলাকায় তার নীজ বাড়িতে তল্লাশি চালিয়ে ছাদের ওপর রাখা দুটি ব্যাগ থেকে ৮ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে সেনাবাহিনীর সদস্যরা।

পঞ্চগড় আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয়  বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশে জনকল্যাণ মূলক কাজে নিয়োজিত। এরই পরিপ্রেক্ষিতে আমরা মোলানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় ৮ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ এক জনকে আটক করি। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এবিষয়ে পঞ্চগড় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, ‘মাদকসহ আটক ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com