বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
বাবাকে হত্যা করে বাড়িতে গিয়ে মাকে জানালেন ছেলে

বাবাকে হত্যা করে বাড়িতে গিয়ে মাকে জানালেন ছেলে

নিজস্ব প্রতিবেদক::ঝিনাইদহ সদর উপজেলার শংকরপুর গ্রামে ছেলের কোদালের কোপে শাহাদত হোসেন (৬৩) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফয়সাল হোসেনকে (২২) আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাদত হোসেন একই গ্রামের তাইজেল হোসেনের ছেলে।

স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানান, সোমবার সকাল ১০টার দিকে কৃষক শাহাদত হোসেন তার ছেলে ফয়সাল হোসেনকে সঙ্গে নিয়ে মাঠে মরিচের ক্ষেতে কাজ করতে যান। কাজ করার সময় ফয়সাল আকস্মিকভাবে কোদাল দিয়ে তার বাবা শাহাদত হোসেনের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহাদত হোসেন মারা যান। পরে মৃত বাবাকে মাঠে রেখে বাড়িতে ফিরে গিয়ে নিজেই তার মাকে ঘটনা জানান ছেলে ফয়সাল। এ সময় স্থানীয়রা ও স্বজনরা মাঠে গিয়ে শাহাদতের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ফয়সাল হোসেন দুই বছর ধরে মানসিক বিকারগ্রস্ত। পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা শেষে কিছুদিন আগে বাড়িতে ফিরেছেন। হাসপাতাল থেকে ফিরে এর আগেও ফয়সাল হোসেন তার মাকে মারধর করে জখম করেছিল।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসেছি। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ছেলে ফয়সালকে আটক করা হয়েছে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com